Bartaman Logo
৯ জুন, ২০২৬

ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, ধৃত ২ সহপাঠী সহ তিন

ডাক্তারি পড়ুয়াকে মাদক মেশানো পানীয় খাইয়ে গণধর্ষণ। গত মঙ্গলবার মহারাষ্ট্রের সাংলির এই ঘটনায় নির্যাতিতার দুই সহপাঠী ও তাদের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিস।

ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, ধৃত ২ সহপাঠী সহ তিন
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কোলাপুর: ডাক্তারি পড়ুয়াকে মাদক মেশানো পানীয় খাইয়ে গণধর্ষণ। গত মঙ্গলবার মহারাষ্ট্রের সাংলির এই ঘটনায় নির্যাতিতার দুই সহপাঠী ও তাদের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিস। আদালতে পেশ করা হলে ধৃতদের ২৭ মে পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

জানা গিয়েছে, নির্যাতিতা কর্ণাটকের বেলাগাভির বাসিন্দা।  সাংলির একটি এমবিবিএস কলেজের তৃতীয় বর্ষের এই পড়ুয়া রবিবার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে বেরিয়েছিলেন। সেই সময় এক অভিযুক্ত তরুণীকে তার ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে ছিল আরও দুজন। প্রথমে ওই পড়ুয়াকে মাদক মেশানো পানীয় খাওয়ায় তিন অভিযুক্ত। তারাও মদ্যপান করে। এরপর তরুণী জ্ঞান হারতেই তাঁকে ধর্ষণ করে ওই তিন যুবক। ঘটনাটি কাউকে জানালে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। প্রথমে অভিভাবকদের কিছু জানায়নি নির্যাতিতা। পরে অবশ্য সবকিছু খুলে বলে সে। এরপরেই মঙ্গলবার বিশ্রামবাগ থানায় এফআইআর দায়ের করে তরুণীর পরিবার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ