Bartaman Logo
৯ জুন, ২০২৬

আইআইটিতে লুকিয়ে ক্লাস, ধৃত মেঙ্গালুরুর তরুণ

আইআইটির মতো অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিই হননি। তা সত্ত্বেও লুকিয়ে-চুরিয়ে ক্লাস করতেন মেঙ্গালুরুর বাসিন্দা বিলাল তেলি। আইআইটি বম্বে কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে তাঁকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিস।

আইআইটিতে লুকিয়ে ক্লাস, ধৃত মেঙ্গালুরুর তরুণ
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আইআইটির মতো অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিই হননি। তা সত্ত্বেও লুকিয়ে-চুরিয়ে ক্লাস করতেন মেঙ্গালুরুর বাসিন্দা বিলাল তেলি। আইআইটি বম্বে কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে তাঁকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিস। জানা গিয়েছে, একদিনের একটি সেমিনারে যোগ দিতে আইআইটি ক্যাম্পাসে এসেছিলেন বিলাল। কিন্তু, তারপর আর সেখান থেকে যাননি। হোস্টেলেই থাকতে শুরু করেন। নিয়মিত বিভিন্ন ক্লাসও করতেন। প্রথমবার ২ থেকে ৭ জুন পর্যন্ত তাঁকে ক্যাম্পাসে দেখা গিয়েছিল। তারপর কয়েকদিন গায়েব হয়ে যান বিলাল। ফের ১৭ জুন ফিরে আসেন। তাঁকে দেখে সন্দেহ হওয়ায় এক অধ্যাপক ভর্তি সংক্রান্ত কাগজপত্র দেখাতে বলেন। কিন্তু, কোনও নথিই দেখাতে পারেনি কর্ণাটকের মেঙ্গালুরুর ওই বাসিন্দা। এরপরই বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। খবর যায় স্থানীয় থানাতেও। পুলিস এসে বিলালকে গ্রেপ্তার করে। তবে তাঁর থেকে আপত্তিকর কোনও কিছু পাওয়া যায়নি। কিন্তু, কী কারণে ক্যাম্পাসে তিনি লুকিয়ে ক্লাস করছিলেন, তা জানতে ধৃতকে জেরা করছেন পুলিস আধিকারিকরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ