Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরে প্রাক্তন স্ত্রী ও সৎমেয়ের হাতে খুন যুবক

প্রাক্তন স্ত্রী ও সৎমেয়ের হাতে খুন হলেন যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার কাঁড়ারিয়ায়। মৃত যুবকের নাম সুমন্ত সিট (৩৫)। খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন স্ত্রী ও তাঁর বছর বাইশের মেয়েকে।

তারকেশ্বরে প্রাক্তন স্ত্রী ও  সৎমেয়ের হাতে খুন যুবক
  • ২৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: প্রাক্তন স্ত্রী ও সৎমেয়ের হাতে খুন হলেন যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার কাঁড়ারিয়ায়। মৃত যুবকের নাম সুমন্ত সিট (৩৫)। খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন স্ত্রী ও তাঁর বছর বাইশের মেয়েকে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে তারকেশ্বর থানার অন্তর্গত কেশবচক এলাকার বাসিন্দা সুমন্তর সঙ্গে কাঁড়ারিয়ার কদম মণ্ডলের বিয়ে হয়। তার আগে কদমের অন্য একজনের সঙ্গে বিয়ে হয়েছিল। তাঁর মৃত্যুর পর সুমন্তকে বিয়ে করে কদম। মহিলার আগের পক্ষের দু’টি মেয়ে আছে। তবে সুমন্তর সঙ্গে বিয়েও বেশিদিন টেকেনি। তিন বছরের মাথায় বিচ্ছেদ হয়।   অভিযোগ, সুমন্তর সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল কদম। তা নিয়ে দু’জনের মধ্যে অশান্তিও চলছিল। সুমন্তর বোনের দাবি, বারবার প্রাক্তন স্ত্রীর কাছ থেকে টাকা চাইতে যেত সুমন্ত। মঙ্গলবারও কাঁড়ারিয়া গ্রামে কদমের বাড়ি যায় সুমন্ত।রাত দুটো নাগাদ তারকেশ্বর থানার পুলিশ খবর পায়, কাঁড়ারিয়া এলাকার একটি বাঁশবাগানে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে আছে। পুলিশ দেহ উদ্ধার করে খুনের তদন্ত শুরু করে। খুনে সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রাক্তন স্ত্রী কদম মণ্ডল ও তার প্রথম পক্ষের মেয়ে অঙ্কিতাকে আটক করে পুলিশ। জেরায় সুমন্তকে খুনের কথা স্বীকার করে প্রাক্তন স্ত্রী কদম ও সৎমেয়ে অঙ্কিতা। পরে দু’জনকেই গ্রেফতার করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস  হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল সুমন্ত। একাধিক থানায় তার নামে চুরি, ডাকাতির অভিযোগ আছে। পুলিশি জেরায় ধৃতেরা জানিয়েছে, বিচ্ছেদের পরও তাদের উপর অত্যাচার করত সুমন্ত। মঙ্গলবার রাতে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। বাকবিতণ্ডার মধ্যে সুমন্তর মাথায় বাঁশ দিয়ে মারে তারা। দেহে প্রাণ নেই বুঝতে পেরে, রক্তাক্ত অবস্থায় বাঁশ বাগানে ফেলে দেওয়া হয় সুমন্তকে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। বুধবার চন্দননগর আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিশি হেপাজত দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ