Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে মমতা

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ মে বিকেল চারটের সময় উত্তরবঙ্গের ব্যবসায়ী ও বণিকসভার প্রতিনিধিদের নিয়ে একটি সিনার্জির আয়োজন করা হয়েছে রাজ্যের তরফে।

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে মমতা
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ মে বিকেল চারটের সময় উত্তরবঙ্গের ব্যবসায়ী ও বণিকসভার প্রতিনিধিদের নিয়ে একটি সিনার্জির আয়োজন করা হয়েছে রাজ্যের তরফে। সেই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরেরদিন জলপাইগুড়ির ওদলাবাড়িতে পরিষেবা প্রদানে যোগ দেবেন তিনি। ২১ মে উত্তরকন্যায় উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ফিরবেন কলকাতায়।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ