Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নাবালককে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার পরিচারিকা

যৌননিগ্রহের শিকার ১৭ বছরের এক নাবালক। এই ঘটনায় ২৮ বছরের এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিস। হায়দরাবাদের জুবিলি হিলসের ঘটনা।

নাবালককে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার পরিচারিকা
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: যৌননিগ্রহের শিকার ১৭ বছরের এক নাবালক। এই ঘটনায় ২৮ বছরের এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিস। হায়দরাবাদের জুবিলি হিলসের ঘটনা। পুলিস জানিয়েছে, অভিযুক্ত মহিলা অবিবাহিত। তিনি বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেন। গত মার্চ থেকে এপ্রিলের মধ্যে তিনি ওই নাবালককে একাধিকবার যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ। কিন্তু কাউকে কিছু না জানানোর জন্য ওই কিশোরকে ভয়ও দেখান অভিযুক্ত। জানা গিয়েছে, সম্প্রতি ওই কিশোরকে জোর করে চুম্বন করছিলেন পরিচারিকা। বিষয়টি নজরে পড়ে বাড়ির এক নিরাপত্তারক্ষীর। তিনি গোটা বিষয়টি কিশোরের মাকে জানান। এর পরেই শুক্রবার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ