নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার অলঙ্কার তৈরির জন্য দোকানের দুই কর্মচারীকে সম্প্রতি ১০ লক্ষ টাকার সোনা দিয়েছিলেন দোকানের মালিক। কিন্তু সেই সোনা নিয়ে চম্পট দেন দুই কর্মচারী। এরপর দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শেক্সপিয়র সরণি থানার পুলিস সোমবার দুই কর্মচারীকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের হেফাজত থেকে এখনও কোন সোনা উদ্ধার হয়নি। সেই সোনা কোথাও লুকিয়ে রাখা হয়েছে, না কি চোরাপথে বিক্রি করে দেওয়া হয়েছে, পুলিস তা খতিয়ে দেখছে বলে
এদিন সরকারি কৌঁসুলি আদালতে জানান। পাশাপাশি দুই কর্মচারীর বিরুদ্ধে এর আগেও এই ধরনের কোনও অভিযোগ ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে।
এদিন সরকারি কৌঁসুলি আদালতে জানান। পাশাপাশি দুই কর্মচারীর বিরুদ্ধে এর আগেও এই ধরনের কোনও অভিযোগ ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে।