Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

২৫ লক্ষ টাকার গাঁজা সহ ধৃত দুই যুবক

২৫ লক্ষ টাকার গাঁজা সহ ধৃত দুই যুবক
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফের সাফল্য রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যমগ্রাম থেকে প্রায় ১০০ কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করল পুলিস। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। ধৃতদের নাম সমরজিৎ পণ্ডিত (২৬) ও নিত্যানন্দ মজুমদার (২৩)। তারা অসমের বাসিন্দা।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বাসে করে এই বিপুল পরিমাণ গাঁজা পাচারের জন্য নিয়ে আসছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্সের টিম সোমবার রাতে মধ্যমগ্রামের দোলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস। এই গাঁজা কোথায় নিয়ে যাচ্ছিল ধৃতরা, তা খতিয়ে দেখছে পুলিস।
সম্পর্কিত সংবাদ