Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

৩৫ লক্ষ টাকার গাঁজা পাচারে লরিচালকের ১২ বছরের জেল

৩৫ লক্ষ টাকার গাঁজা পাচারে লরিচালকের ১২ বছরের জেল
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ৩৫ লক্ষ টাকার গাঁজা মধ্যপ্রদেশ থেকে কলকাতায় পাচার করতে এসে ধরা পড়েন এক লরিচালক। সোমবার তাঁকে ১২ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। সাজাপ্রাপ্তের নাম গোবর্ধন গোন্ড। কলকাতার নগর দায়রার বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা এই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক বছর হাজতবাসের নির্দেশ দেন। মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু জানান, শনিবার আদালত অভিযুক্তকে মাদক আইনে দোষী সাব্যস্ত করে। একাধিকবার ধৃতের জামিনের আবেদন বাতিল করে দেন বিচারক।
Advertisement
২০১৯ সালে পোস্তা এলাকায় একটি লরি থেকে বিপুল টাকার গাঁজা উদ্ধার করে কলকাতা পুলিসের এসটিএফ। লরির একটি গোপন কুঠুরিতে ৪০টি বাক্সে মজুত ছিল ওই গাঁজা। 
পুলিসি জেরায় ধৃত লরিচালক জানান, শহরে একটি চক্রের লোকজনের হাতে তিনি ওই মাদক তুলে দেওয়ার জন্য মধ্যপ্রদেশ থেকে কলকাতায় এসেছিলেন। 
সম্পর্কিত সংবাদ