Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

৭ লক্ষ টাকা খরচে তেহট্টে সৌরচালিত পথবাতি বসছে

৭ লক্ষ টাকা খরচে তেহট্টে সৌরচালিত পথবাতি বসছে
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: আলোতে সাজতে চলেছে তেহট্ট শহর। তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে সাত লক্ষ টাকা ব্যয়ে তেহট্ট শহরকে আলোকিত করতে সৌর পথবাতি বসানো হচ্ছে। প্রথম পর্যায়ে তেহট্ট হাউলিয়া পার্ক মোড় থেকে তেহট্ট উচ্চ বিদ্যালয়ের আগে পর্যন্ত এই বাতি বসানো হবে। 
Advertisement
পঞ্চায়েত সমিতি সুত্রে জানা গিয়েছে, বিভিন্ন শহরে যে রকম পথবাতি থাকে সেই ভাবে তেহট্ট হাউলিয়া পার্ক মোড় থেকে তেহট্ট গ্রাম পঞ্চায়েত পর্যন্ত পথবাতি বসানো হবে। এতে রাতের তেহট্টকে দেখতে সুন্দর লাগবে। এরজন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে সাত লক্ষ টাকা। যা পঞ্চদশ অর্থ কমিশন থেকে খরচ করা হবে। রাস্তার দুপাশে এই পথবাতি বসবে। সব পথ বাতি হবে সৌর চালিত। ফলে উচ্চ বাতিস্তম্ভের মতো বন্ধ হওয়ার সুযোগ কম। সৌর চালিত পথ বাতিতে কোন বিদ্যুতের বিল দেওয়ার ঝমেলা না থাকায় এগুলো ঠিকঠাক আলো পাওয়া যাবে বলে মত সকলের। তেহট্টকে এইভাবে আলোতে সাজিয়ে তোলার উদ্যোগে খুশি এলাকাবাসী। এই বিষয়ে তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সুকমল বিশ্বাস বলেন, আমরা প্রাথমিকভাবে ৭ লক্ষ টাকা অনুমোদন করেছি। আমরা গোটা এলাকা শহরের মতো আলোকিত করবো।
Advertisement
সম্পর্কিত সংবাদ