Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

২০ লক্ষে আলোকিত প্যারেড গ্রাউন্ড

আলিপুরদুয়ার প্যারেডগ্রাউন্ডে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থে তৈরি সৌরচালিত অকেজো হাইমাস্ট বাতিগুলিকে বিদ্যুত্ পরিষেবায় কনভার্ট করা হল। এর জেরে শনিবার সন্ধ্যা থেকে আলোকিত হয়ে উঠে প্যারেডগ্রাউন্ড।

২০ লক্ষে আলোকিত প্যারেড গ্রাউন্ড
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার প্যারেডগ্রাউন্ডে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থে তৈরি সৌরচালিত অকেজো হাইমাস্ট বাতিগুলিকে বিদ্যুত্ পরিষেবায় কনভার্ট করা হল। এর জেরে শনিবার সন্ধ্যা থেকে আলোকিত হয়ে উঠে প্যারেডগ্রাউন্ড। উচ্ছ্বসিত পথচারী ও বাসিন্দারা এই সিদ্ধান্তকে স্বাগত জানান। এজন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ২০ লক্ষ টাকা খরচ করেছে। এদিন  কর্মসূচিতে হাজির ছিলেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মদন ঘোষ। পরে পুর চেয়ারম্যান বলেন, হাইমাস্ট বাতিগুলির রক্ষণাবেক্ষণের কাজ এখন থেকে পুরসভাই করবে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ