Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রয়াত যাত্রাশিল্পী বিদিশা মহান্তি

অসুখে ভুগে মৃত্যু হল প্রবীণ যাত্রাশিল্পী বিদিশা মহান্তির। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। শুক্রবার রাতে কলকাতার একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

প্রয়াত যাত্রাশিল্পী বিদিশা মহান্তি
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসুখে ভুগে মৃত্যু হল প্রবীণ যাত্রাশিল্পী বিদিশা মহান্তির। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। শুক্রবার রাতে কলকাতার একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬০। এই খবরে শোকের ছায়া নেমে আসে চিৎপুর যাত্রাপাড়ায়। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন, যাত্রা প্রহরী, কলকাতা যাত্রাকর্মী ইউনিয়ন মৃত্যুর খবরে গভীর শোকপ্রকাশ করে। শনিবার সকালে বিদিশা মহান্তির দেহ চিৎপুরে যাত্রাপাড়ায় আনা হলে বহু বিশিষ্ট মানুষ শেষ শ্রদ্ধা জানাতে আসেন। রাজ্য যাত্রা আকাদেমির সভাপতি ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস গভীর শোকপ্রকাশ করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ