ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল, বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন। তবে শেষ রক্ষা হল না। আজ, বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নদীয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। এদিন সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালেই প্রয়াত হয়েছেন তিনি। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে নদীয়ায়।



