Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

লালগোলা: রেক বদলের সিদ্ধান্ত স্থগিত

নিজেদের সিদ্ধান্ত থেকেই সরে এল পূর্ব রেল। আগামী কাল, বুধবার থেকে লালগোলা প্যাসেঞ্জারের মেমু রেক বদলে ইএমইউ রেক দিয়ে চালানোর সিদ্ধান্তের কথা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিলেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ শীর্ষ পদাধিকারীরা।

লালগোলা:  রেক বদলের সিদ্ধান্ত স্থগিত
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজেদের সিদ্ধান্ত থেকেই সরে এল পূর্ব রেল। আগামী কাল, বুধবার থেকে লালগোলা প্যাসেঞ্জারের মেমু রেক বদলে ইএমইউ রেক দিয়ে চালানোর সিদ্ধান্তের কথা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিলেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ শীর্ষ পদাধিকারীরা। শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে ছাড়া সব লালগোলা প্যাসেঞ্জারের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। যাত্রাপথে কৃষ্ণনগরে আধ ঘণ্টা ট্রেনটি দাঁড়াবে বলে জানানো হয়। কিন্তু সোমবার হঠাৎ নতুন বিবৃতি দিয়ে শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, আগের সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকছে। সব মিলিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। রেলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ