Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পড়ুয়াদের বাড়ি পৌঁছে দিল লালবাজার

বেলুড়ের একটি স্কুল থেকে ৪৫ জন পড়ুয়া মঙ্গলবার সায়েন্স সিটিতে শিক্ষামূলক ভ্রমণে এসেছিল। অনুষ্ঠান শেষ করে দুপুর তিনটে নাগাদ তারা বালির উদ্দেশে রওনা দেয়।

পড়ুয়াদের  বাড়ি পৌঁছে দিল লালবাজার
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলুড়ের একটি স্কুল থেকে ৪৫ জন পড়ুয়া মঙ্গলবার সায়েন্স সিটিতে শিক্ষামূলক ভ্রমণে এসেছিল। অনুষ্ঠান শেষ করে দুপুর তিনটে নাগাদ তারা বালির উদ্দেশে রওনা দেয়। তপসিয়া আসতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বাসটি খারাপ হয়ে যায়। তখন বাসে উপস্থিত স্কুলের শিক্ষিকা লালবাজারে ফোন করে সাহায্য চান। তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সঙ্গে সঙ্গে একটি ক্রেন নিয়ে বাসটিকে টেনে পরমা আইল্যান্ডে নিয়ে আসেন। সেখানে পড়ুয়াদের জল, খাবার দেওয়া হয়। এরপর নতুন বাস ভাড়া করে পুলিশ পাহারা দিয়ে বেলুড়ে নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ