Bartaman Logo
২৭ মে, ২০২৬

৩০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, কর্ণাটকে জমি কেলেঙ্কারি মামলা

৩০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, কর্ণাটকে জমি কেলেঙ্কারি মামলা
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বেঙ্গালুরু ও নয়াদিল্লি: মাইসুরু নগরোন্নয়ন পর্ষদের (মুডা) জমি বণ্টনে অনিয়মের অভিযোগ। সেই জমি কেলেঙ্কারির মামলায় নাম জড়িয়ে ইতিমধ্যেই বিপাকে কর্ণাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এবার মুডা জমি কেলেঙ্কারিতে অর্থ তছরুপের মামলায় মোট ১৪০টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাজেয়াপ্ত হওয়া এই সম্পত্তির বাজারদর ৩০০ কোটি টাকা। ইডির তরফে একথা জানানো হয়েছে।
Advertisement
ইডির তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিগুলি বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও এজেন্টের নামে সরকারি খাতায় নথিভুক্ত ছিল। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির আরও বক্তব্য, সিদ্ধারামাইয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর স্ত্রী বি এস পার্বতীর নামে ১৪টি সাইটের মোট ৩ একরের বেশি জমির জন্য ক্ষতিপূরণ আদায় করেছিলেন। ওই জমিগুলি মুডা অধিগ্রহণ করেছিল ৩ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকায়। কিন্তু ক্ষতিপূরণের অঙ্ক ছিল ৫৬ কোটি টাকা।
জমি কেলেঙ্কারির এই মামলায় মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে কর্ণাটক লোকায়ুক্ত। যদিও প্রবীণ এই কংগ্রেস নেতা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। সিদ্ধারামাইয়ার বক্তব্য, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
সম্পর্কিত সংবাদ