Bartaman Logo
২৭ মে, ২০২৬

১২ কোটির সাইবার প্রতারণা, ব্যাঙ্ক অফিসার সহ ধৃত ৪

১২ কোটির সাইবার প্রতারণা, ব্যাঙ্ক অফিসার সহ ধৃত ৪
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বেঙ্গালুরু: আন্তঃরাজ্য সাইবার অপরাধ ও দুর্নীতির বড়সড় চক্রের পর্দাফাঁস করল কর্ণাটক পুলিস। গ্রেপ্তার করা হয়েছে একটি বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার সহ মোট চারজনকে। তাঁদের বিরুদ্ধে ক্রেডিট কার্ড পেমেন্ট প্ল্যাটফর্মে ভুয়ো তথ্য দিয়ে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে। গত ১২ নভেম্বর প্রথমবার সংস্থার অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক লেনদেন নজরে আসে ওই ক্রেডিট কার্ড পেমেন্ট প্ল্যাটফর্মের এক আধিকারিকের। দেখা যায়, ২৯ অক্টোবর থেকে ১১ নভেম্বরের মধ্যে ১২ কোটি ২০ লক্ষ টাকা সরানো হয়েছে। এজন্য বেসরকারি ব্যাঙ্কের দু’টি অ্যাকাউন্টকে ব্যবহার করে অভিযুক্তরা। একাধিক অসঙ্গতি থাকলেও ওই  ব্যাঙ্ক তথ্য আপডেটে অনুমোদন দিয়েছিল। তার জেরে প্রতারকরা ওটিপি পেয়ে ৩৭ বার বেআইনি লেনদেন করেছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ