Bartaman Logo
২৭ মে, ২০২৬

৩৮৮ কোটি টাকার সম্পত্তির দখল নিল ইডি

৩৮৮ কোটি টাকার সম্পত্তির দখল নিল ইডি
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: মহাদেব বেটিং অ্যাপ মামলায় ৩৮৮ কোটি টাকার সম্পত্তি দখলে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হাইপ্রোফাইল এই দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের একাধিক রাজনীতিবিদ ও আমলার নাম জড়িয়েছে। জানা গিয়েছে, ছত্তিশগড়, মুম্বই ও মধ্যপ্রদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন সম্পত্তির দখল নিয়েছে তদন্তকারী সংস্থা। মূলত বিভিন্ন বেটিং অ্যাপ ও ওয়েবসাইটের কর্তা ও সহযোগীদের নামে সেগুলি কেনা হয়েছিল। এরমধ্যে দুবাইয়ের ‘হওয়ালা অপারেটর’ হরিশঙ্কর টিবরেওয়ালের সঙ্গে যুক্ত মরিশাসের একটি সংস্থার বিনিয়োগ করা সম্পত্তিও রয়েছে। গত ৫ ডিসেম্বর আর্থিক তছরুপ বিরোধী আইনে এই পদক্ষেপ করেছে ইডি। 
Advertisement
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, এই মামলার তদন্তে নেমে এপর্যন্ত ২ হাজার ২৯৫ কোটি ৬১ লক্ষ টাকার সম্পত্তি দখল করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।
সম্পর্কিত সংবাদ