Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৩২০ কোটি টাকা ঋণ ঩বাকি, প্রোমোটার সংস্থাকে ভর্ৎসনা

৩২০ কোটি টাকা ঋণ ঩বাকি, প্রোমোটার সংস্থাকে ভর্ৎসনা
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রোমোটার সংস্থা ব্যাঙ্ক লোনের টাকা শোধ না করলে তার কোনও দায়িত্ব ফ্ল্যাট মালিকদের উপর বর্তাবে না। ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনাল সম্প্রতি এক মামলার সূত্রে এই নির্দেশ দিয়েছে। ঘটনা হল, ব্যাঙ্ক থেকে ৩২০ কোটি টাকা লোন নিয়ে একটি প্রোমোটার সংস্থা নিউ আলিপুরে বহুতল আবাসন তৈরি করে। মোটা টাকায় সেই ফ্ল্যাটগুলি বিক্রি করা হয়। অভিযোগ, পরবর্তী সময় প্রোমোটার সংস্থাটি ব্যাঙ্ক লোনের টাকা শোধ করেনি। লোনের টাকা আদায়ের জন্য ব্যাঙ্ক ট্রাইব্যুনালে যায়। ওই আবাসনের ফ্ল্যাটের দখল নিয়ে তা বিক্রির নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তখন আবাসনের আট বাসিন্দা ওই আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ ট্রাইব্যুনালে যায়। দীর্ঘ শুনানির শেষে ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান তথা বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চ এই কড়া নির্দেশ দিয়েছে। ব্যাঙ্ক এবং সংশ্লিষ্ট প্রোমোটার সংস্থার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বেঞ্চ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ