নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যানের কাছে ১০ কোটি টাকা চেয়ে হুমকি। এই ঘটনায় অভিযোগ উঠল বিষ্ণোই গ্যাংয়ের সদস্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই এব্যাপারে পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়া এলাকার বেলথারা রোড নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান দীনেশ কুমার গুপ্তা সদ্য একটি চিঠি পেয়েছেন। চিঠিতে লেখা, বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যকে ১০ কোটি টাকা দিতে হবে। যদিও নির্দিষ্ট করে কারও নাম সেখানে লেখা ছিল না। পুরো বিষয়টি পুলিস খতিয়ে দেখছে বলে খবর।



