Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

১২ ক্লাব নিয়ে শুরু ফুটবল টুর্নামেন্ট

১২ ক্লাব নিয়ে শুরু ফুটবল টুর্নামেন্ট
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দল উৎসবের নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হল বৃহস্পতিবার। জগদ্দল বিধানসভার ১২টি ক্লাব এতে অংশগ্রহণ করেছে। ১৭ জানুয়ারি জগদ্দল উৎসবের মূল অনুষ্ঠান শুরু হবে। চলবে সাতাশে জানুয়ারি পর্যন্ত। এদিন এক সাংবাদিক বৈঠকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, জগদ্দল উৎসবের উদ্বোধন করবেন দমকলমন্ত্রী সুজিত বসু, সাংসদ পার্থ ভৌমিক প্রমুখ। সঙ্গীত পরিবেশন করতে আসবেন রূপম ইসলাম।
Advertisement
সম্পর্কিত সংবাদ