Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

৫ কেজি ওজনের টিউমার, সফল অপারেশন বনগাঁয়

৫ কেজি ওজনের টিউমার, সফল অপারেশন বনগাঁয়
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: এক মহিলার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হল বনগাঁর একটি নার্সিংহোমে। মহিলার পেট থেকে বাদ দেওয়া হল প্রায় পাঁচ কেজি ওজনের একটি টিউমার। মঙ্গলবার বনগাঁ হাসপাতালের প্রসূতি চিকিৎসক জগৎ বিশ্বাস এই অপারেশন করেন। বর্তমানে সুস্থ আছেন মহিলা।
Advertisement
বনগাঁর চাঁদপাড়ার বাসিন্দা বছর একচল্লিশের ওই বধূ দিন পনেরো আগে চিকিৎসকের কাছে আসেন। পরীক্ষা করে দেখা যায়, জরায়ু ঘিরে বিশাল একটি টিউমার রয়েছে। চিকিৎসক অপারেশন করার সিদ্ধান্ত নেন। কিন্তু ওই বিশাল টিউমার বের করতে মহিলার শরীরের অনেকটা অংশ কাটতে হতো। এটা খুবই যন্ত্রণাদায়ক। চিকিৎসক তখন সিদ্ধান্ত নেন, মাইক্রো সার্জারি করার। এদিন সহকারীদের সহায়তায় সফল অস্ত্রোপচার করেন ওই চিকিৎসক। তিনি বলেন, এধরনের টিউমার সাধারণত পেট কেটে অপারেশন করা হয়। কিন্তু এক্ষেত্রে রোগিণীর শরীরের অনেকটা কাটতে হতো। তাই মাইক্রো সার্জারির সিদ্ধান্ত নিই।
সম্পর্কিত সংবাদ