Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

১০ কেজি ধলতা বাদ, খাতড়ায় অবরোধ চাষিদের

১০ কেজি ধলতা বাদ, খাতড়ায় অবরোধ চাষিদের
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সরকারি সহায়কমূল্যে ধান কেনার সময় কুইন্টালে ১০ কেজি ধলতা বাদ দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ তুলে শুক্রবার খাতড়ায় রাজ্য সড়ক অবরোধ করে চাষিরা বিক্ষোভ দেখান। এদিন বিকেলে খাতড়ার কেচন্দা এলাকায় বাঁকুড়া-ঝিলিমিলি রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে। পুলিসি আশ্বাসে অবরোধ ওঠে। পরে ঘটনাস্থলে গিয়ে ধানের গুণমান খতিয়ে দেখেন বাঁকুড়া জেলা খাদ্য নিয়ামক শেখ আলিমুদ্দিন। এনিয়ে তিনি চাষিদের সঙ্গেও কথা বলেন। বাঁকুড়া জেলা খাদ্য নিয়ামক শেখ আলিমুদ্দিন বলেন, এদিন আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। চাষিদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়েছি।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ