Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাঙ্কারে বসেই উত্তরসূরির খোঁজ খামেনেইয়ের!

ইরান-আমেরিকার মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। তেহরানে প্রশাসনের বিরুদ্ধে পথে নেমেছেন মানুষ। হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাঙ্কারে বসেই উত্তরসূরির খোঁজ খামেনেইয়ের!
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০০:০১
Prefer us on Google

তেহরান: ইরান-আমেরিকার মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। তেহরানে প্রশাসনের বিরুদ্ধে পথে নেমেছেন মানুষ। হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে পশ্চিম এশিয়ায় পৌঁছে গিয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এহেন অবস্থায় গোপন বাঙ্কারে লুকিয়ে উত্তরসূরির খোঁজ করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। সম্ভাব্য উত্তরসূরির তালিকায় রয়েছেন খামেনেই-পুত্র মোজতবা খামেনেই, সাদেক লারিজানি, আলিরেজা আরাফি ও হাসান খোমেনেই। এবিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি খামেনেই। মার্কিন ওয়েবসাইট ইজরায়েল ওয়ার রুমের রিপোর্টে লেখা হয়েছে, ‘বোমা হামলার আশঙ্কায় ইতিমধ্যে উত্তরসূরি বেছে নিয়েছেন খামেনেই। যদিও এই সিদ্ধান্ত সাময়িক।’ ইজরায়েলি ডিফেন্স ফোর্সেসের সেনাদের মধ্যেও চর্চা চলছে। প্রাক্তন আইডিএফ সদস্য এলি আফ্রিয়াত বলেন, ‘আসন্ন মৃত্যুর কথা চিন্তা করে উত্তরসূরিকে বেছে নিয়েছেন খামেনেই। বিভিন্ন রিপোর্টে সেটাই লেখা হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ