Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

গণবিক্ষোভ দমনে বন্দিদের অবিলম্বে ফাঁসি দিতে মরিয়া খামেনেই প্রশাসন, যে-কোনো যানবাহনে ইরান ছাড়ুন: ভারতীয় দূতাবাস

জ্বলছে ইরান। কড়া হাতে গণবিক্ষোভ দমনে নেমেছে খামেনেই প্রশাসন। ফলে বাড়ছে মৃত্যু-মিছিল। সমাজকর্মীদের দাবি, মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজারে পৌঁছে গিয়েছে।

গণবিক্ষোভ দমনে বন্দিদের অবিলম্বে ফাঁসি দিতে মরিয়া খামেনেই প্রশাসন, যে-কোনো যানবাহনে ইরান ছাড়ুন: ভারতীয় দূতাবাস
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: জ্বলছে ইরান। কড়া হাতে গণবিক্ষোভ দমনে নেমেছে খামেনেই প্রশাসন। ফলে বাড়ছে মৃত্যু-মিছিল। সমাজকর্মীদের দাবি, মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজারে পৌঁছে গিয়েছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এত বড় নিধনযজ্ঞ আর দেখেনি পশ্চিম এশিয়ার দেশটি। গণবিক্ষোভ সমূলে উৎখাতের লক্ষ্যে সক্রিয়তা বাড়িয়েছে খামেনেই প্রশাসন। তারই সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে ইরানের শীর্ষ বিচারক গোলাম হোসেন মোহসেনি-ইজেইয়ের একটি ভিডিয়ো বার্তায়। দেশজুড়ে বন্দি বিক্ষোভকারীদের বিচার অবিলম্বে শেষ করে তাঁদের দ্রুত ফাঁসিতে ঝোলানোর পক্ষে সওয়াল করেছেন তিনি। ঘটনাচক্রে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের প্রাণদণ্ড দেওয়া হলে আমরা কঠোর পদক্ষেপ করব। সেই হুঁশিয়ারির পালটা হিসাবেই ইরানের বিচার বিভাগের শীর্ষ স্তর থেকে এই ভিডিয়ো বার্তা প্রকাশ করা হল বলেই কূটনৈতিক মহলের মত। ইরানে পরিস্থিতি অবনতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস থেকে নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, বাণিজ্যিক বিমান সহ নাগালে থাকা যে কোনও যানবাহনে ইরান ছেড়ে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। পাসপোর্ট সহ প্রয়োজনীয় নথিগুলি হাতের কাছেই রাখুন। কোথায় কোথায় বিক্ষোভ হচ্ছে, সেসম্পর্কে অবগত থাকতে হবে। সেজন্য চোখ রাখতে হবে স্থানীয় সংবাদ মাধ্যমে। ভারতীয় নাগরিক ও অনাবাসী ভারতীয়দের যে কোনও সমস্যায় দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। জারি করা হয়েছে হেল্পলাইনও। এদিকে, ইরানের পালটা হুমকির মধ্যেই কাতারের মার্কিন এয়ারবেস আল উদেইদ থেকে কিছু সেনা আধিকারিককে ফিরিয়ে নিয়েছে পেন্টাগন। বিশেষজ্ঞদের মতে, ইরানের তরফে হামলার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে, এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছিলেন ইরানের বিদেশমন্ত্রী। সে কথা জানিয়ে বুধবার জয়শঙ্কর এক্স পোস্টে লেখেন, ‘ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।’

Advertisement

গণবিক্ষোভ দমনে খামেনেই প্রশাসন কতটা মরিয়া, শীর্ষ বিচারক গোলাম হোসেনের ভিডিয়ো বার্তা থেকেই তা স্পষ্ট। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘যা করার এখনই করে ফেলতে হবে। ফেলে রাখলে তার প্রভাব সেরকম পড়বে না।’ বিক্ষোভে অংশ নেওয়ায় ফাঁসির সাজা হয়েছে ২৬ বছরের ইরফান সুলতানির।  যেকোনও মুহূর্তে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে বলে খবর। নিরাপত্তা বাহিনী শুধু জানিয়েছে, সুলতানিকে শেষ বিদায় জানাতে ১০ মিনিট সময় দেওয়া হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ