Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

খালেদা জিয়ার স্বাস্থ্য ‘অত্যন্ত সংকটজনক’

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শুক্রবার এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।

খালেদা জিয়ার স্বাস্থ্য ‘অত্যন্ত সংকটজনক’
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শুক্রবার এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। রবিবার রাতে খালেদাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুকে সংক্রমণের জন্য তাঁর হার্ট ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল সূত্রে খবর। এদিন ফখরুল বলেন, ‘গত রাতে চিকিত্সকরা আমাদের জানিয়েছন, ওঁর শারীরিক অবস্থা খুবই সংকটজনক।’ খালেদার সুস্থতা কামনা করে শুক্রবার বিশেষ প্রার্থনার আয়োজনও করেছিল বিএনপি। আগামী বছর সাধারণ নির্বাচনে জিতে ফের ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিএনপি। এই পরিস্থিতিতে খালেদার অসুস্থতায় উদ্বিগ্ন দলের কর্মী-সমর্থকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ