Bartaman Logo
১০ জুন, ২০২৬

কেরলে ‘এসআইআর’: কুকুর লেলিয়ে দিলেন গৃহকর্তা, জখম মহিলা বিএলও

বাড়িতে এসআইআরের ফর্ম বিলি করতে গিয়ে আক্রান্ত মহিলা বুথ লেভেল অফিসার (বিএলও)। কেরলের কোট্টায়ামে এই ঘটনা ঘটে।

কেরলে ‘এসআইআর’: কুকুর লেলিয়ে দিলেন গৃহকর্তা, জখম মহিলা বিএলও
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কোট্টায়াম: বাড়িতে এসআইআরের ফর্ম বিলি করতে গিয়ে আক্রান্ত মহিলা বুথ লেভেল অফিসার (বিএলও)। কেরলের কোট্টায়ামে এই ঘটনা ঘটে। ওই বিএলও-র দাবি, সমীক্ষার জন্য তিনি একটি বাড়িতে ঢুকতেই পোষ্য কুকুর লেলিয়ে দেওয়া হয়। ওই সারমেয় তাঁর গলা ও মুখে কামড় বসায় বলে অভিযোগ ওই মহিলার। ইতিমধ্যেই আক্রান্ত বিএলও-র ছবি সামনে এসেছে। তাতে কুকুরের হামলায় তাঁর জখম হওয়ার চিহ্ন ধরা পড়েছে। কোট্টায়াম বিধানসভা এলাকায় ১৭১ জন বিএলওকে ভোটার তালিকার ফর্ম বিলির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম ওই মহিলা। আক্রান্ত বিএলও জানিয়েছেন, ‘আমি পাক্কিলের কোট্টায়ামে এসআইআর ডিউটিতে ছিলাম। সমীক্ষা চলাকালীনই বাড়ির একটি কুকুর আমাকে বহুবার কামড়ে দেয়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ