Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ইডির সাক্ষীর হাতের তালুতে লেখা মামলার তথ্য! ক্ষোভ বিচারকের

ইডির দায়ের করা নিয়োগ দুর্নীতির মামলার শুনানিকে ঘিরে ‘বির্তক’ আর কিছুতেই পিছু ছাড়ছে না। এর আগে এই মামলায় একজন অভিযুক্তকে সাক্ষী করা এবং ‘রাজসাক্ষী’ কল্যাণময় ভট্টাচার্যের মামার তরফে ভাগ্নের বিরুদ্ধে নানা সাক্ষ্য পেশ করাকে ঘিরে বিস্তর শোরগোল সৃষ্টি হয়েছিল।

ইডির সাক্ষীর হাতের তালুতে লেখা মামলার তথ্য! ক্ষোভ বিচারকের
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডির দায়ের করা নিয়োগ দুর্নীতির মামলার শুনানিকে ঘিরে ‘বির্তক’ আর কিছুতেই পিছু ছাড়ছে না। এর আগে এই মামলায় একজন অভিযুক্তকে সাক্ষী করা এবং ‘রাজসাক্ষী’ কল্যাণময় ভট্টাচার্যের মামার তরফে ভাগ্নের বিরুদ্ধে নানা সাক্ষ্য পেশ করাকে ঘিরে বিস্তর শোরগোল সৃষ্টি হয়েছিল। তার জের কাটতে না কাটতেই বৃহস্পতিবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালতে আর এক কাণ্ড! এক সাক্ষী তাঁর বাড়ি থেকে হাতের তালুতে মামলা সংক্রান্ত নানা তথ্য লিখে আনেন। তা নিয়ে নানা জলঘোলা হয়। এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে ওই সাক্ষী হাতের তালুতে লেখা বিভিন্ন বিষয় দেখে দেখে কোর্টের কাছে পেশ করছিলেন। বিষয়টি অভিযুক্তদের কৌঁসুলিদের নজরে পড়ে। তাঁরা বিষয়টি বিচারককে জানাতেই বিচারক তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। এরপরই কোর্টের অনুমতি নিয়ে ওই সাক্ষী তড়িঘড়ি যান বাথরুমে হাত ধুতে। 

Advertisement

এই কোর্টের কৌঁসুলিদের একাংশ বলেন, এটি এখানে একটি বেনেজির ঘটনা। যদিও পরে ইডির ওই সাক্ষী আদালতে সাফাই দেন, তিনি সব কথা ভুলে যান। তাই মনে রাখার সুবিধার জন্যই কিছু কথা বাড়ি থেকে হাতে লিখে এনেছেন তিনি। কিন্তু এই কাজ সম্পূর্ণ আইনবিরুদ্ধ। মন্তব্য করেন আইনজীবীরা।  এদিকে, ইডির দাবি ছিল তাদের সাক্ষী ইংরেজি বলায় স্বচ্ছন্দ। কিন্তু এদিন ওই সাক্ষীই কোর্টে জানান, তিনি ইংরেজি জানেন না! তা নিয়েও কোর্টে একপ্রস্থ হইচই হয়। ১৩ ও ১৯ মে মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে, এই মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে জেল হাসপাতালে ভর্তি। আর সেই কারণে তাঁকে এদিন কোর্টে হাজির করা যায়নি। তবে জেল থেকে অন্য দুই অভিযুক্তকে হাজির করা হয়েছিল। আর জামিনে থাকা অভিযুক্তরাও এই শুনানিতে হাজির ছিলেন। প্রসঙ্গত, এই মামলায় এখনও পর্যন্ত মোট চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ