Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

৩০ জানুয়ারি জেলা পরিষদ ঘেরাও: অধীর

৩০ জানুয়ারি জেলা পরিষদ ঘেরাও: অধীর
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বুধবার দুপুরে রঘুনাথগঞ্জের রবীন্দ্রভবন হলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস সহ ব্লকের নেতারা উপস্থিত ছিলেন। দলীয় কর্মীদের উজ্জীবিত করতেই বৈঠকের আয়োজন করে রঘুনাথগঞ্জ-১ ব্লক কংগ্রেস নেতৃত্ব। সেখানে কংগ্রেস কর্মীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন অধীরবাবু। এছাড়াও অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেওয়া হয়। পাশাপাশি তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন। রামমন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষ্যে এদিন সাগরদিঘিতে রামমন্দির প্রতিষ্ঠার ভূমিপুজো হয়। এবিষয়ে প্রশ্ন করা হলে অধীরবাবু বলেন, রাজ্য ও কেন্দ্রের শাসকদল দেশে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। তৃণমূলের নেতারা বাবরি মসজিদ ও বিজেপির নেতারা রামমন্দির নির্মাণের কথা বলছে। তিনি আরও বলেন, কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছি। আগামী ৩০ জানুয়ারি আমরা জেলা পরিষদে দুর্নীতির বিরুদ্ধে ঘেরাও অভিযান করব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ