নয়াদিল্লি: ১০ জনপথ রোড। দিল্লি লুটিয়েনসের এই বাংলো নিয়ে পুরনো স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গান্ধী পরিবারের সঙ্গে এই বাসভবনের সম্পর্ক বহু পুরনো। রাহুলের বাবা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সেখানে থাকতেন। পরে মা সোনিয়া গান্ধীর সঙ্গে সেখানেই থাকতেন রাহুল গান্ধী। তবে এই বাসভবন নিয়ে তাঁর কোনও আবেগ জড়িয়ে নেই। দীপাবলির দিন এক আত্মীয়ের সঙ্গে আলাপচারিতায় এমনই মন্তব্য করেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্টও করেন তিনি।
Advertisement
রাহুল বলেন, তাঁর বাবা রাজীব গান্ধীকে যখন হত্যা করা হয়, তখন তিনি ১০ জনপথ রোডের বাসভবনেই থাকতেন। সেই কারণেই ওই বাংলো নিয়ে তাঁর কোনও আবেগ নেই।



