Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

৫০ জন যাত্রী নিয়ে উল্টে গেল বাস, জখম কমপক্ষে ২০

৫০ জন যাত্রী নিয়ে উল্টে গেল বাস, জখম কমপক্ষে ২০
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: মঙ্গলবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে জমিতে নেমে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! আজ সকালে এই কাণ্ডটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ান দিঘির ভান্ডারডিহি এলাকায়। ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ২০ জন।
Advertisement
পুলিস সূত্রে খবর, বাসটি বর্ধমান থেকে কুসুম গ্রামের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ওই বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। ভান্ডারডিহির কাছে এসে কোনও কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ও বাসটি নীচে জমিতে নেমে পাল্টি খেয়ে যায়। তবে সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।  পুলিস মনে করছে, কোনও যান্ত্রিক গোলযোগ থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সূত্রে অবশ্য দাবি, দুর্ঘটনার সময় বাসটি যথেষ্ট গতিতেই চলছিল। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে উল্টে পড়ে। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথম আহতদের উদ্ধার করে। পরে দেওয়ানডিহি থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ