Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি– দীঘা বাস পরিষেবা শুরু

শুরু হয়ে গেল এনবিএসটিসির জলপাইগুড়ি-দীঘার বাস পরিষেবা। আজ, বুধবার বিকালে নিগমের জলপাইগুড়ি ডিপোয় এই বাস যাত্রার উদ্বোধন হয়।

জলপাইগুড়ি– দীঘা বাস পরিষেবা শুরু
  • ২৮ মে, ২০২৫ ১৯:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শুরু হয়ে গেল এনবিএসটিসির জলপাইগুড়ি-দীঘার বাস পরিষেবা। আজ, বুধবার বিকালে নিগমের জলপাইগুড়ি ডিপোয় এই বাস যাত্রার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়-সহ জেলার জনপ্রতিনিধিরা। প্রথমদিনই বাসের ৪৩টি আসনের মধ্যে ৩৫টি সিট অনলাইনে বুক করা হয়েছে বলে জানান নিগমের চেয়ারম্যান। তিনি বলেন, জলপাইগুড়ি থেকে ১৫ জন যাত্রী ওঠেন। বাকিরা শিলিগুড়ি থেকে ওঠেন। সপ্তাহে দু’দিন অর্থাৎ বুধ এবং শনিবার জলপাইগুড়ি থেকে দীঘার জগন্নাথ মন্দির পর্যন্ত এই এসি ভলভো বাস পরিষেবা মিলবে। আপাতত ১৫ জুন পর্যন্ত  ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়েছে। তবে পুজো পর্যন্তই আমরা এই ছাড় চালাব। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি থেকেও দীঘার যে সকল বাসগুলি ছাড়ছে তা নিয়েও যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ