Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইসরোর ১০১তম মিশন ব্যর্থ, মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন অসফল

সফলভাবে উৎক্ষেপণ হলেও ইসরোর ১০১তম অভিযান ব্যর্থ হল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন ব্যর্থ হল

ইসরোর ১০১তম মিশন ব্যর্থ, মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন অসফল
  • ১৮ মে, ২০২৫ ১৯:০৫
Prefer us on Google

শ্রীহরিকোটা, ১৮ মে: সফলভাবে উৎক্ষেপণ হলেও ইসরোর ১০১তম অভিযান ব্যর্থ হল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন ব্যর্থ হল। ওই  কৃত্রিম উপগ্রহটিকে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে অসফল হল PSLV-C61। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে মাঝপথে অভিযান বাতিল করা হয়েছে। আজ, রবিবার ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ নিয়ে রওনা দেয় PSLV-C61 রকেট। প্রথম ধাপ অর্থাৎ উৎক্ষেপণ সফল হলেও তৃতীয় ধাপে সমস্যা দেখা যায়। যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। ফলে মিশন বাতিল করে দেওয়া হয়। এই বিষয়ে ইসরো জানিয়েছে, ‘আজ ১০১তম অভিযান শুরু করা হয়েছিল। PSLV-C61 রকেট দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণে দেখা গেল যান্ত্রিক গোলযোগ। সেই কারণে এই অভিযান সম্পূর্ণ করা যায়নি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ