গুয়াহাটি: দেশে আর কোনো অনুপ্রবেশ হবে না। অসমের গুয়াহাটিতে এক ভিডিয়ো কনফারেন্সে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তাঁর কোকরাঝাড়ে যাওয়ার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে যেতে না পারায় ভিডিয়ো কনফারেন্সিংয়েই বার্তা দেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, ওদের সরকারের আমলে উত্তর-পূর্বে বোমা, গুলি ছিল রোজকার ঘটনা। বিজেপি সরকারের শাসনে সেখানে শান্তি ফিরেছে। কংগ্রেস শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই অসমকে ব্যবহার করেছে। তবে এখন সে রাজ্য শান্তি ও উন্নয়নের নয়া নজির দেখছে। এর জন্য অবশ্যই ডবল ইঞ্জিন সরকারের গুরুত্ব রয়েছে।



