Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬

ভারতের হাতে এল ‘উড়ন্ত ট্যাঙ্ক’ অ্যাপাচে হেলিকপ্টার

অবশেষে ভারতের হাতে এল অ্যাপাচে হেলিকপ্টার। মঙ্গলবার সকালে মার্কিন মুলুক থেকে হিন্দন এয়ারবেসে উড়ে এল ‘উড়ন্ত ট্যাঙ্ক’ নামে পরিচিত এই অত্যাধুনিক হেলিকপ্টারগুলি।

ভারতের হাতে এল ‘উড়ন্ত ট্যাঙ্ক’ অ্যাপাচে হেলিকপ্টার
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অবশেষে ভারতের হাতে এল অ্যাপাচে হেলিকপ্টার। মঙ্গলবার সকালে মার্কিন মুলুক থেকে হিন্দন এয়ারবেসে উড়ে এল ‘উড়ন্ত ট্যাঙ্ক’ নামে পরিচিত এই অত্যাধুনিক হেলিকপ্টারগুলি। মোট ৬টি হেলিকপ্টারের মধ্যে প্রাথমিকভাবে ৩টি হেলিকপ্টার ভারতের হাতে এসেছে। পরে ধাপে ধাপে বাকি ৩টি এএইচ-৬৪ই অ্যাটাক হেলিকপ্টারও হাতে আসবে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ভারতীয় বায়ুসেনার হাতে এএইচ-৬৪ই অ্যাটাক হেলিকপ্টারগুলি তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, যোধপুরে মোতায়েন হবে কপ্টারগুলি। এই অত্যাধুনিক কপ্টারগুলি হাতে আসায় পাকিস্তান সীমান্তে ভারতের শক্তি আরও বাড়ল।
২০১৫ সালে ছয়টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার জন্য আমেরিকার সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি করে নয়াদিল্লি। তখন ওয়াশিংটনের তরফে জানানো হয়েছিল ২০২৪ সালের মে-জুন মাসের মধ্যে ভারত পাবে এই অত্যাধুনিক কপ্টারগুলি। যদিও গোটা বিশ্বের অস্থির পরিস্থিতি ও একাধিক কারণে পিছিয়ে যায় অ্যাপাচে কপ্টার ডেলিভারির দিন। অবশেষে নির্ধারিত সময়ের প্রায় ১৫ মাস পর ভারতের হাতে এল ৩টি অ্যাপাচে এএইচ-৬৪ই অ্যাটাক হেলিকপ্টার। 

Advertisement

অপ্রতিরোধ্য অ্যাপাচে

 অত্যাধুনিক এই হেলিকপ্টার জল, স্থল, আকাশে সমানভাবে কার্যকরী 
 আক্রমণ থেকে প্রতিরক্ষা, অ্যাপাচের দক্ষতা প্রশ্নাতীত। স্থলবাহিনীকে সাহায্য করতে এর জুড়ি মেলা ভার
 যে কোনও আবহাওয়ায় টার্গেট সম্পর্কে নিখুঁত তথ্য দিতে পারে 
 অ্যাপাচের নাইট ভিশন টেকনোলজি অন্ধকারেও শত্রুর সম্পর্কে সঠিক তথ্য দিতে সক্ষম
 জটিল যুদ্ধপরিস্থিতিতে অ্যাপাচের যুদ্ধাস্ত্র সমন্বয়ের সঙ্গে শত্রুকে ধ্বংস করতে পারে
 আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ড্রোন) ধ্বংসেও কার্যকরী
 ২ জন ক্রু ও ১০ হাজার ৪৩২ কেজি ওজন বহনে সক্ষম এই যুদ্ধবিমান

Advertisement
সম্পর্কিত সংবাদ