বিলাসপুর: ছত্তিশগড় বিমানবন্দরে অবতরণের পরই ফেটে গেল বিমানের টায়ার। তবে ৪১ জন যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে। জানা গিয়েছে, এলায়েন্স এয়ারের বিমানটি দিল্লি থেকে বিলাসপুরে যাচ্ছিল। সকাল ১১টা নাগাদ বিমানটি অবতরণ করে। তখনই সেটির বাঁদিকের চাকাটি ফেটে যায়। এর পরেই ওই বিমানের যাত্রা বাতিল করা হয়।



