Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিতর্কে কার্তিক

বিতর্কে জড়ালেন অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নাকি পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন।

বিতর্কে কার্তিক
  • ৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

বিতর্কে জড়ালেন অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নাকি পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন। হিউস্টনের একটি রেস্তরাঁয় এই অনুষ্ঠান আয়োজন করছেন সে দেশের এক নাগরিক। এই খবর ছড়িয়ে পড়তেই অভিনেতাকে চিঠি দিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজ। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে নিষেধ করা হয়েছে অভিনেতাকে। যদিও তাঁর টিমের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এ ধরনের কোনও অনুষ্ঠানে তিনি যোগ দিচ্ছেন না। এমনকী, উদ্যোক্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এ ধরনের প্রচার চালানো বন্ধ করতে হবে বলে দাবি তাঁদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ