Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘ভারতের সঙ্গে যুদ্ধ হলে ইংল্যান্ড পালাব’, ভীত পাক সংসদ সদস্য

পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কে অবনতি ঘটেছে। জঙ্গি ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে ভারত।

‘ভারতের সঙ্গে যুদ্ধ হলে ইংল্যান্ড পালাব’, ভীত পাক সংসদ সদস্য
  • ৫ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

ইসলামাবাদ: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কে অবনতি ঘটেছে। জঙ্গি ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে ভারত। এর জেরে কার্যত আতঙ্কে কাঁপছে পাকিস্তান। সেদেশের পার্লামেন্টের এক সদস্যের গলায় এই কাঁপুনিই ধরা পড়েছে। ভারতের সঙ্গে যুদ্ধ বাধলে ‘লেজ গুটিয়ে’ দেশ ছেড়ে পালাবেন বলে জানিয়েছেন শের আফজল খান মারওয়াত নামে আইনসভার ওই  সদস্য। সম্প্রতি সাংবাদিকদের সামনে তাঁর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। 

Advertisement

পাক  ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য মারওয়াতকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে আপনি কি বন্দুক হাতে সীমান্তে যাবেন? উত্তরে মারওয়াত বলেন, ‘আমি ইংল্যান্ডে পালাব।’ আর এই জবাব ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। এতে দেশের সেনা ও প্রতিরক্ষা পরিকাঠামোর পাক নেতার অনাস্থারই প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে। 
পহেলগাঁও হামলায় জড়িতদের কোনওভাবেই রেয়াত করা হবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে ভারত। এনিয়ে মারওয়াতকে জিজ্ঞাসা করা হয়, দুই দেশের মাঝে উত্তেজনা কমাতে মোদির কি পিছু হটা উচিত? জবাবে সাংসদ বলেন, ‘মোদি কি আমার মাসির ছেলে যে বললেই তিনি পিছিয়ে যাবেন?’
প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সদস্য ছিলেন মারওয়াত। কিন্তু লাগাতার দলের শীর্ষকর্তাদের সমালোচনা করার জেরে দল থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ