Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কাল থেকে হামসফর এক্সপ্রেস দাঁড়াবে কৃষ্ণনগরে, খুশি শহরবাসী

সরাসরি উত্তরবঙ্গে পৌঁছনোর রেলপথে সংযুক্ত হল কৃষ্ণনগর। আগামী কাল, শনিবার থেকে যাত্রা শুরু করতে চলেছে শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস।

কাল থেকে হামসফর এক্সপ্রেস দাঁড়াবে কৃষ্ণনগরে, খুশি শহরবাসী
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সরাসরি উত্তরবঙ্গে পৌঁছনোর রেলপথে সংযুক্ত হল কৃষ্ণনগর। আগামী কাল, শনিবার থেকে যাত্রা শুরু করতে চলেছে শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। এই ট্রেন দাঁড়াবে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনেও, যা শহরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।‌ এতদিন উত্তরবঙ্গে যেতে হলে কৃষ্ণনগরের বাসিন্দাদের হাওড়া স্টেশন কিংবা নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত গিয়ে ট্রেন ধরতে হতো। এতে সময় এবং পরিশ্রম দুই-ই বেড়ে যেত। বিশেষ করে নবদ্বীপ দিয়ে সব উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেন না যাওয়ায় যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো।

Advertisement

এই নতুন ট্রেন চলাচল শুরু হওয়ার ফলে কৃষ্ণনগরের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ অনেকটাই সহজ এবং উন্নত হবে বলে মনে করছেন অনেকে। শহরের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের প্রসারেও এই রেল যোগাযোগ সহায়ক হবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা।‌ বর্তমানে অমৃত ভারত প্রকল্পের আওতায় আধুনিক রূপে সাজানো হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। স্টেশনে ইতিমধ্যেই এক্সপ্রেস ট্রেনের কামরা নম্বরের জন্য ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে।
শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ১৪ জুন, শনিবার দুপুর ২টোর সময় যাত্রা শুরু করবে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, কিষানগঞ্জ, বারসোই জংশন, সামসি, মালদা টাউন, নিউ ফরাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, বহরমপুর ক্যান্টনমেন্ট, কৃষ্ণনগর সিটি জংশন, রানাঘাট ও নৈহাটি হয়ে শিয়ালদহ পৌঁছবে ভোর ৪টের সময়। এই ট্রেন নিয়মিতভাবে চালু হবে ২০ জুন থেকে। শিয়ালদহ থেকে প্রতি শুক্রবার ১৩১১৫ নম্বর এক্সপ্রেস এবং জলপাইগুড়ি রোড থেকে প্রতি শনিবার ১৩১১৬ নম্বর এক্সপ্রেস ট্রেন চলবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ