বাংলার লোক সঙ্গীতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বাউল সম্রাট শ্রী পূর্ণচন্দ্র দাস। ২০১৩ সালে তিনি পান পদ্মশ্রী পুরস্কার। দেশ-বিদেশের একাধিক সম্মাননা পেয়েছেন। ৯২ বছর বয়সে আজও ভারতীয় লোক সঙ্গীতের মহিমা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন তিনি। এই মহান সঙ্গীতশিল্পীকে সম্প্রতি আয়কর বিভাগের রেভিনিউ অফিসিয়ালস ওমেন অ্যাসোসিয়েশনের (রোয়ার) পক্ষ থেকে সম্মান জানানো হল। উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারপার্সন অর্চনা কুমার সহ বিশিষ্টরা। অর্চনা বলেন, ‘লোক সঙ্গীত শুধুমাত্র মনোরঞ্জনের জন্য নয়। এই সঙ্গীত আমাদের অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধনের কাজ করে।’



