Bartaman Logo
২৭ মে, ২০২৬

২৬/১১ হামলার চক্রী রানাকে ফেরত্ পেতে পারে ভারত

২৬/১১ হামলার চক্রী রানাকে ফেরত্ পেতে পারে ভারত
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে ভারতে  প্রত্যর্পণের সম্ভাবনা উজ্জ্বল হল। পাকিস্তান বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানা বর্তমানে আমেরিকার শিকাগোর বাসিন্দা। রানাকে ফেরত্ পেতে আমেরিকার আপিল আদালতে আবেদন করেছিল ভারত। গত বছরের আগস্টেই আদালত জানিয়ে দেয়,  ভারত ও আমেরিকার বর্তমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রানাকে ভারতে বিচারের জন্য পাঠাতে কোনও সমস্যা নেই। ভারত এই নিয়ে যথেষ্ট তথ্যপ্রমাণও দিয়েছে বলে জানিয়ে দেয় আদালত। ইতিমধ্যেই রানাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করে দিয়েছে নয়াদিল্লি। তবে প্রত্যর্পণ ঠেকাতে এবার আমেরিকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে রানা। তাঁর দাবি, শিকাগোর আদালত তাঁকে ইতিমধ্যেই মুম্বই হামলার মামলায় খালাস ঘোষণা করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ