Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৮৬ হাজার অতিক্রম করল সোনার দাম

৮৬ হাজার অতিক্রম করল সোনার দাম
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার দাম ফের রেকর্ড গড়ল কলকাতায়। সোমবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর পৌঁছয় ৮৬ হাজার ২০০ টাকায়। রবিবার পাইকারি বাজার বন্ধ ছিল। শনিবারের তুলনায় প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৭০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন পৌঁছে গিয়েছে ৮১ হাজার ৯৫০ টাকায়। এদিন দিল্লিতেও ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দর ছিল ৮৮ হাজার ৫০০ টাকা। এই দরগুলির সঙ্গে যুক্ত হবে তিন শতাংশ হারে জিএসটি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ