সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী থানার মুরাতিপুরের একটি বাড়িতে হানা দিয়ে শনিবার দুপুরে প্রায় তিন হাজার লিটার বেআইনি কেরোসিন তেল উদ্ধার করে পুলিস। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিস। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে হানা দেয় পুলিস। এরপর তল্লাশি চালিয়ে বাড়ির মধ্যেই থাকা গোডাউন থেকে প্রায় ১৩ ড্রাম কেরোসিন তেল উদ্ধার হয়। প্রতিটি ড্রামে ২২০ লিটার করে কেরোসিন মজুত ছিল। আটক ব্যক্তির দাবি, এক রেশন ডিস্ট্রিবিউটরের থেকে সে এই কেরোসিন তেল কিনে আনে। পরে বাইরে খোলা বাজারে বেশি দামে এই তেল বিক্রি হয়।



