Bartaman Logo
১০ জুন, ২০২৬

হিন্দু ধর্ম গণহত্যা সমর্থন করে না, অসমের মন্ত্রীর পোস্ট নিয়ে সরব শশী থারুর

‘ফুলকপি চাষে সমর্থন জানিয়েছে বিহার।’ সদ্যসমাপ্ত বিহারের নির্বাচনে দলের জয়ের পর ভাগলপুরে সংখ্যালঘু হত্যার প্রসঙ্গে টেনে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছিলেন বিজেপি শাসিত অসমের মন্ত্রী অশোক সিংঘল।

হিন্দু ধর্ম গণহত্যা সমর্থন করে না, অসমের মন্ত্রীর পোস্ট নিয়ে সরব শশী থারুর
  • ১৭ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নয়াদিল্লি: ‘ফুলকপি চাষে সমর্থন জানিয়েছে বিহার।’ সদ্যসমাপ্ত বিহারের নির্বাচনে দলের জয়ের পর ভাগলপুরে সংখ্যালঘু হত্যার প্রসঙ্গে টেনে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছিলেন বিজেপি শাসিত অসমের মন্ত্রী অশোক সিংঘল। ইতিমধ্যে তা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। এবার আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। রবিবার তিনি বলেন, ‘হিন্দু ধর্ম হোক বা জাতীয়তাবাদ, কোনও কিছুই এই ধরনের গণহত্যাকে সমর্থন করে না। প্রশংসা তো দূরের কথা।’

Advertisement

১৯৮৯ সালে সাম্প্রদায়িক সংঘর্ষে বহু সংখ্যালঘু মানুষ প্রাণ হারিয়েছিলেন। জানা যায়, খেতে তাঁদের কবর দিয়ে তার উপর ফুলকপি চাষ করা হয়েছিল। এনিয়ে বিতর্কের অন্ত নেই। বিহার বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের জয়ের পরই শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ফুলকপি চাষের প্রসঙ্গ টেনে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অশোক সিংঘল। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে সরব হন নেটিজেনরা। কেউ কেউ বলতে শুরু করেন, এভাবে একটি গণহত্যার প্রশংসা করে জয় উদযাপন অত্যন্ত নিন্দাজনক। বিষয়টি নিয়ে সরব হন শশী থারুরও। কংগ্রেস নেতার বক্তব্য, ‘আমি কোনও সম্প্রদায়ের সংগঠক নই। আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া আমার কাজ নয়। তবে ভারতের সমর্থক ও একজন গর্বিত হিন্দু হিসেবে বলতে পারি, আমাদের হিন্দু ধর্ম বা জাতীয়তাবাদ কখনও এই ধরনের গণহত্যাকে সমর্থন করে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ