Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে ফের হিন্দু যুবককে পিটিয়ে খুন, তোলাবাজির জের, দাবি পুলিশের

দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। এরইমধ্যে আরও এক হিন্দু যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বাংলাদেশে। বুধবার রাতের এই ঘটনাটি রাজবাড়ি জেলার।

বাংলাদেশে ফের হিন্দু যুবককে পিটিয়ে খুন, তোলাবাজির জের, দাবি পুলিশের
  • ২৬ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

ঢাকা: দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। এরইমধ্যে আরও এক হিন্দু যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বাংলাদেশে। বুধবার রাতের এই ঘটনাটি রাজবাড়ি জেলার। নিহতের নাম অমৃত মণ্ডল ওরফে সম্রাট (৩০)। সূত্রের খবর, রাত ১১টা নাগাদ ওই যুবকের উপর চড়াও হয় একদল গ্রামবাসী। পরে অমৃতকে গুরুতর জখম অবস্থায় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। রাত ২টো নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, মৃত যুবকের বিরুদ্ধে তোলাবাজি চালানোর অভিযোগ রয়েছে। ভয় দেখিয়ে গ্রামবাসীদের থেকে টাকা আদায় করত সে। নিহতের বিরুদ্ধে খুন সহ দু’টি অভিযোগও রয়েছে। বুধবার রাতের ঘটনায় মহম্মদ সেলিম নামে অমৃতের এক সহযোগীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র মিলেছে বলে জানা গিয়েছে। 

Advertisement

পুলিশের দাবি, ‘সম্রাট বাহিনী’ নামে একটি স্থানীয় দল তৈরি করেছিল অমৃত। গ্রামবাসীদের ভয় দেখিয়ে দেদার তোলাবাজি চালাত এই দলের সদস্যরা। জানা গিয়েছে, দীর্ঘদিন ভারতে ছিল ওই যুবক। সম্প্রতি সে দেশে ফিরে আসে। 
গ্রামবাসীদের অভিযোগ, শহিদুল ইসলাম নামে এক বাসিন্দার থেকে টাকা চেয়েছিল অমৃত। বুধবার রাতে দল নিয়ে ওই ব্যক্তির বাড়িতে তোলা তুলতে যায় সে। তাদের দেখামাত্র ‘চোর’ বলে চিৎকার শুরু করে শহিদুলের পরিবার। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা এসে অমৃতকে বেধড়ক মারধর করে। সেলিমকেও পাকড়াও করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় বাসিন্দারা। ‘সম্রাট বাহিনী’র বাকি সদস্যরা অবশ্য সুযোগ বুঝে চম্পট দেয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ