Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে এবার কুপিয়ে খুনের চেষ্টা হিন্দু ব্যবসায়ীকে

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ অব্যাহত। এবার হামলার শিকার ঢাকার এক ব্যবসায়ী। নাম খোকন দাস। বয়স ৪০। অভিযোগ, বর্ষবরণের রাতে ঢাকার শরীয়তপুরের বাসিন্দা ওই ব্যক্তিকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা।

বাংলাদেশে এবার কুপিয়ে খুনের চেষ্টা  হিন্দু ব্যবসায়ীকে
  • ২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ অব্যাহত। এবার হামলার শিকার ঢাকার এক ব্যবসায়ী। নাম খোকন দাস। বয়স ৪০। অভিযোগ, বর্ষবরণের রাতে ঢাকার শরীয়তপুরের বাসিন্দা ওই ব্যক্তিকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। তারপর বেধড়ক পিটিয়ে গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে। কিন্তু কোনওমতে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন খোকন। বাংলাদেশে দু’সপ্তাহের মধ্যে এই নিয়ে চতুর্থবার হামলার মুখে পড়তে হল হিন্দুদের। 

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কেউরভাঙ্গা বাজারে খোকনের ওষুধ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা। বুধবার রাতে দোকান বন্ধ করে অটোয় বাড়ি ফিরছিলেন তিনি। ডামুড্যা-শরীয়তপুর সড়কের উপর দুষ্কৃতীরা তাঁকে অটো থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতেও থাকে। এরপর পেট্রল ঢেলে পুড়িয়ে মারাও চেষ্টা করা হয়। হামলাকারীদের থেকে বাঁচতে খোকন পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসতেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রাই খোকনকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খোকনের স্ত্রী সীমাদেবী জানিয়েছেন, হামলাকারীদের দু’জনকে আমার স্বামী চিনে ফেলেছিলেন। সেকারণেই তাঁকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। আমাদের কোনও শত্রু নেই। তা সত্ত্বেও কেন এই হামলা বুঝতে পারছি না। ওঁর মুখ, মাথা ও হাতের একাধিক স্থান পুড়ে গিয়েছে। ডামুড্যা থানার ওসি মহম্মদ রবিউল হক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন,  হামলাকারীদের দু’জনের নাম জানা গিয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। এই ঘটনায় আর কারা যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে। দিন কয়েক আগেই ময়মনসিংহতে বজেন্দ্র বিশ্বাসকে খুন করা হয়। তার আগে অমৃত মণ্ডল ও দীপুচন্দ্র দাসকে খুন করেছিল দুষ্কৃতীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ