Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ

চন্দননগরের একটি খ্যাতনামা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রাথমিকের এক পড়ুয়ার মা এ নিয়ে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের একটি খ্যাতনামা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রাথমিকের এক পড়ুয়ার মা এ নিয়ে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই প্রধান শিক্ষক হাইস্কুলের সঙ্গে ইংরেজি প্রাথমিক বিভাগের দায়িত্বে আছেন। বছর সাতেকের ওই ছাত্রের মা বলেন, ‘আমি প্রতিদিন সকালে ছেলেকে স্কুলে দিয়ে আসি এবং নিয়ে আসি। সোমবার আমি ছেলেকে যখন আনতে যাই, তখন দেখি ও খুব ভীত অবস্থায় আছে। তখন জিজ্ঞাসা করলে ও বলে, প্রধান শিক্ষক তার উপর যৌন নির্যাতন করেছেন। ওইদিন আমার ছেলে ও তার এক সহপাঠীকে তিনি একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে দু’জনের উপরে যৌন নির্যাতন করেছেন। আমি চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেছি। ওই প্রধান শিক্ষকের উপযুক্ত শাস্তি চাই।’ এই ঘটনা নিয়ে হইচই শুরু হতেই সোমবার অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। তবে ওই বিষয়ে বিস্তারিত মন্তব্য এড়িয়ে গিয়েছেন চন্দননগর পুলিস কমিশনারেটের কর্তারা। ঘটনাকে ঘিরে স্কুলের শিক্ষক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই খুব অবাক হয়েছেন। অভিযুক্ত শিক্ষকের সঙ্গে এদিন কথা বলা যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, মিথ্যা অভিযোগ। এর পিছনে ষড়যন্ত্র আছে। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ