Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ৩০ দিনের সময়সীমা

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন বলেছে, সরকারের শর্ত না মানলে আগামী শিক্ষাবর্ষ থেকে বিদেশি পড়ুয়াদের ভর্তি নেওয়া যাবে না।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ৩০ দিনের সময়সীমা
  • ৩০ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

ওয়াশিংটন: সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন বলেছে, সরকারের শর্ত না মানলে আগামী শিক্ষাবর্ষ থেকে বিদেশি পড়ুয়াদের ভর্তি নেওয়া যাবে না। এনিয়ে বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছিল আমেরিকার এক প্রাদেশিক আদালতের বিচারপতি।এখনও এ বিষয়ে রায়দান বাকি রয়েছে এক ফেডেরাল বিচারকের। এরইমাঝে কিছুটা হলেও স্বস্তিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের তরফে হার্ভার্ডকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এদিন অভিবাসন দপ্তরের তরফে জানানো হয়েছে, স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেটের বৈধতা বজায় রাখতে যাবতীয় শর্ত পূরণে হার্ভার্ডকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ