Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

‘অতিথি’ গণ্ডার

আলোয় সেজে উঠেছে গোটা এলাকা। মণ্ডপ সজ্জাতেও আড়ম্বর। সবমিলিয়ে চোখ ফেরানো দায়! বিয়ের অনুষ্ঠান বলে কথা। অতিথি, আত্মীয়, পরিজন, বন্ধু-বান্ধবের হাসিঠাট্টা, হইহুল্লোড়ে গোটা অনুষ্ঠানস্থল জমজমাট।

‘অতিথি’ গণ্ডার
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: আলোয় সেজে উঠেছে গোটা এলাকা। মণ্ডপ সজ্জাতেও আড়ম্বর। সবমিলিয়ে চোখ ফেরানো দায়! বিয়ের অনুষ্ঠান বলে কথা। অতিথি, আত্মীয়, পরিজন, বন্ধু-বান্ধবের হাসিঠাট্টা, হইহুল্লোড়ে গোটা অনুষ্ঠানস্থল জমজমাট। এরমধ্যেই হাজির এক অনাহূত। তা সে যে কেউ নয়, একটি বন্য গণ্ডার। মূল গেটে ‘ওয়েলকাম’ লেখা বোর্ডের নীচ দিয়েই প্রাণীটি হেলেদুলে প্রবেশ করে। এদিক-ওদিক দেখে নিজের মতো ঘোরাফেরা করতে থাকে। নেপালের চিটওয়ান ন্যাশনাল পার্কের কাছে আয়োজিত ওই বিয়ে বাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গণ্ডারকে দেখে অতিথিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই পকেট থেকে ফোন বের করে ছবি ও ভিডিও তোলেন।  সংশ্লিষ্ট পোস্টের নীচে নেটিজেনরা মজার মজার কমেন্টও করেছেন। একজন লিখেছেন, বন্য-বিবাহ। আর একজন লিখেছেন, শুধুমাত্র নেপালেই এটা সম্ভব।  এক নেটিজেন লিখেছেন, অনেক অতিথি পোষ্যকে নিয়ে অনুষ্ঠান বাড়িতে হাজির হন। কিন্তু, গণ্ডারই যে অতিথি হিসেবে হাজির হবে কে ভেবেছিল! 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ