Bartaman Logo
১৫ জুন, ২০২৬

চার বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত দাদা

চার বছরের তুতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠল নাবালক দাদার বিরুদ্ধে। সোমবার মধ্যপ্রদেশের সাতনা জেলার উছেহরা এলাকায় এই ঘটনা ঘটে।

চার বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত দাদা
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাতনা: চার বছরের তুতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠল নাবালক দাদার বিরুদ্ধে। সোমবার মধ্যপ্রদেশের সাতনা জেলার উছেহরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিস ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তের বয়স ১৮ বছর। উছেহরা থানার ওসি সতীশ মিশ্র জানিয়েছে, অভিযুক্ত তরুণ বোনকে ফল খাওয়ানোর লোভ দেখিয়ে রেললাইনের ধারে নিয়ে যায়। সেখানে ঝোপের আড়ালে ওই শিশুটির উপর নির্যাতন চালানো হয়। পরে কয়েকজন মহিলা মাঠ থেকে গ্রামে ফেরার সময় শিশুটির কান্না শুনতে পেয়ে সন্ধান শুরু করে। তাঁরাই শিশুটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। তারপর নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের কথা জানা যায়। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ