Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বালিকাকে ধর্ষণ করে খুন ত্রিপুরায়!

নাবালিকাকে ধর্ষণের পর খুন! এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ত্রিপুরার জিরানীয়া মহকুমায়। ১১ বছরের নাবালিকা মেয়েটিকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে দেহ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

বালিকাকে ধর্ষণ করে খুন ত্রিপুরায়!
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা: নাবালিকাকে ধর্ষণের পর খুন! এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ত্রিপুরার জিরানীয়া মহকুমায়। ১১ বছরের নাবালিকা মেয়েটিকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে দেহ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় জিরানীয়া থানার পুলিস দুই নাবালক সহ চারজনকে আটক করেছে। ধৃতদের মধ্যে রয়েছে নাবালিকার মামা ও দাদা। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।

Advertisement

পুলিস সূত্রে খবর, রবিবার দুপুরে বরমুড়ার খামতিং বাড়ি এলাকার জঙ্গল থেকে নাবালিকার ঝুলন্ত রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও ফরেন্সিক টিম। মেয়েটির পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। জানা গিয়েছে, বাবার মৃত্যুর পর মেয়েটি মামার কাছেই থাকত। তার দাদা আলাদা থাকত। গত বুধবার মামার বাড়িতে নেশার আসর বসেছিল। সেখানে অভিযুক্ত দুই নাবালকও ছিল। এক সময় আরও নেশার সামগ্রী আনতে বাড়ি থেকে বেরিয়ে যায় মেয়েটির মামা। তখন দুই নাবালক মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। বৃহস্পতিবার মেয়েটি তার দাদাকে এই ঘটনা জানালেও সে পাত্তা দেয়নি। এরপর অভিমানে বাড়িতে থেকে বেড়িয়ে যায় মেয়েটি। ঠিক কবে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি মামা ও দাদা। এক প্রতিবেশী জানায় শুক্রবার বিকেলেও মেয়েটিকে তিনি মামার বাড়িতে দেখেছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ